এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসাকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও সহিংস অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আহমদিয়া সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০৬ টি পরিবারের মাঝে এক কোটি টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে আহমদ নগর জলসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে চেক তুলে দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা। এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহ- সভাপতি নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ন্যাশনাল আমির ও জামিয়া আহমদিয়া বাংলাদেশের অধ্যক্ষ মোবাশ্বের উর রহমানসহ ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমানের অনুপাত হিসেবে সর্বনিম্ন চার হাজার আটশ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার টাকার চেক বিতরন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩