এখন ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নামাজে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে জখম

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে মসজিদের ভেতরে ঢুকে নামাজে সেজদারত অবস্থায় ফয়জুল হক (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী, মসজিদের মুসল্লি ও ভুক্তভোগীর ছোট ভাই উসমান গণিসহ পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ মসজিদে আদায় করতে যান ফয়জুল হক। তাহাজ্জুদের নামাজ শেষে ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফিরেন। রবিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় তাহাজ্জুদের নামাজে মসজিদে সিজদারত অবস্থায় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং হাতে কুপিয়ে যখম করে। এসময় ফয়জুলের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আমরা তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করবো।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে নামাজে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে জখম

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩