এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সা. সম্পাদক কারাগারে

মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের ওপর ককটেল হামলার একটি মামলায় মঙ্গলবার সকালে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের আবেদন নামঞ্জুর করেন। বগুড়া পুলিশের কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, সাইদুল ও রিগ্যানকে দুপুর ১টার দিকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ঘেঁটে দেখা গেছে, শহরের নওয়াববাড়ি এলাকায় ২০২২ সালের ৮ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে গ্রেফতার করা হয়। এরপর গভীর রাতে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর ওসমান গণী বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। তাতে বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানকেও আসামী করা হয়।

সাইদুল এবং নূরে আলম সিদ্দিকীর আইনজীবী সৈয়দ জহুরুল ইসলাম জানান, তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সকালে তারা বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সা. সম্পাদক কারাগারে

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩