এখন ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার জেলার আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮বিজিবি) আয়োজনে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ সময় পাঁচশত জন গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্ণেল মো: সোহরাব হোসেন।
এ সময় বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা. মেজর আমিনুর ইসলাম ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো. মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলালসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: ০২:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩