এখন ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে পিকআপ গাড়ি থেকে ৪০০০ ইয়াবা বড়ি উদ্ধার: যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া -ঃ- কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনাকালে একটি পিকআপ ট্রাক গাড়ি থেকে চার হাজার পিস্ ইয়াবা বড়িসহ আবুল হাশেম নামের এক যুবককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের রিংভং বন বিভাগের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি যুবক আবুল হাশেম ওরফে গুরা মিয়া (২২) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গতকাল সকালে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপে তল্লাশি করে ৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদক পাচারে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে । এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গতকাল চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়ায় মহাসড়কে তল্লাশি চৌকি বসিয়ে পিকআপ গাড়ি থেকে ৪০০০ ইয়াবা বড়ি উদ্ধার: যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১১:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩