এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল চৌধুরী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে। নিহত জুয়েল নোয়াখালীর মাইজদীর রামকৃষ্ণপুর গ্রামের ক্বারি মোঃ ওবায়দুল্লাহর ছেলে।
নিহতের মামা মোঃ রাশেদ জানান, নোয়াখালীর মাইজদী থানার রামকৃষ্ণপুর গ্রাম থেকে মোটরসাইকেলে ঢাকায় আসছিল জুয়েল। পথে চিটাগাংরোড এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে জুয়েল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৩:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩