এখন ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালন্দ ইউপির রাজনীতিতে  আলোচনায় মাহাম

আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে তরুণ নেতৃত্ব প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম। বাংলাদেশ বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ নেতৃত্ব প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম। জানা গেছে, তালন্দ  ইউপির জনসাধারণের মাঝে এখানো নির্বাচনের আমেজ কাটেনি, থামেনি আলোচনা। তালন্দ ইউপির নির্বাচনের এখানো ঢের বাঁকি থাকলেও নির্বাচনের আলোচনা বইতে শুরু করেছে। ইতমধ্যে আগামি নির্বাচনের সাম্ভব্য প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের প্রার্থী হবার যোগ্যতা তুলে ধরে আলোচনায় আসতেপ্রচারণা শুরু করেছে। তবে এসব প্রচারণায় অন্যদের থেকে এগিয়ে তৃণমুলে আলোচনার শীর্ষে রয়েছে তরুণ নেতৃত্ব প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম। তালন্দ ইউপির আগামি নির্বাচনে  আওয়ামী লীগের প্রার্থী হবেন কে সেটা নিয়ে চায়ের কাপে আলোচনার ঝড় উঠেছে। আলোচনায় এগিয়ে রয়েছে তরুণ নেতৃত্ব মাহাম। এমনকি সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে এলাকায় সাবমার্শিবল পাম্প, স্ট্রিট লাইট ইত্যাদি বিতরণ করে সাধারণের নজর কেড়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম নৌকা প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করে তৃতীয় হয়েছে, আবার ইউপি যুবলীগের সভাপতি রইস উদ্দিন বাচ্চু দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তবে ইউপি আওয়ামী লীগের সভাপতি নাজিমুদ্দিন বাবু বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হলেও দলের নেতা ও কর্মী-সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এসব বিবেচনায় আগামি নির্বাচনে এরা কেউ দলীয় মনোনয়ন পাবেন না, যদি কোনো কারণে তাদের কেউ মনোনয়ন পায়,তবে তৃণমুল সেটা মেনে নিবেন না বলেই মনে করছে তৃণমুল। যে কারণে এবার অনেক আগে থেকেই প্রার্থী সন্ধানে ব্যস্ত তৃণমুল। আর এই সুযোগে মাহাম মাঠে নেমে তার পক্ষে জনমত গড়ে তুলতে নিরলসভাবে প্রচেষ্টা করে চলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, বর্তমান চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু এমপিবিরোধীদের মদদে বিদ্রোহী প্রার্থী বির্তকিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এখানো তিনি দিনে এমপি পক্ষের সঙ্গে মিশে থাকলেও, রাতে এমপিবিরোধীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি তিনি গোপণে এমপিবিরোধী পৃথক বলয় সৃষ্টির পাঁয়তারা করছেন। এছাড়াও প্রকল্প গ্রহণে স্বজনপ্রীতি ও বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে চরম বিপাকে রয়েছেন। এতে আওয়ামী লীগের রাজনীতিতে এখন তার টিকে থাকায় অনেকটা কঠিন হয়ে পড়েছে। তবে ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু এসব অভিযোগ অস্বীকার করেছেন।এবিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম বলেন, ইউপিবাসীর অনুরোধে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দীতার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ইউপবাসী আগামিতে তরুণ নেতৃত্ব চাই, তাদের অনুপ্রেরণা ও আকুন্ঠ সমর্থন তাকে আশাবাদী করে তুলেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

তালন্দ ইউপির রাজনীতিতে  আলোচনায় মাহাম

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩