এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের পিছনের অংশ ঝোঁপঝাড়ে, নামতেই যাত্রীর বুকে ছুরি চালালো ছিনতাইকারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর পরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাঈম ইসলাম (২২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত নাঈম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। তিনি কি কারণে আশুগঞ্জ এসেছিলেন সেটি জানা যায়নি।
এ সময় আরও এক যাত্রী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে পুলিশ নাঈমের লাশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে  ঘটনা ঘটে। নিহত নাঈম যে বগি থেকে নেমেছিলেন সেটি ঝোঁপঝাড়ের কাছে দাঁড়ায়। যে কারণে সেখানে বেশ অন্ধকার ছিলো। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূইয়া জানান, চট্রগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘ বিলম্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে।  ট্রেনের পেছনের অংশ ছিলো প্লাটফর্মের বাইরে ঝোঁপঝাড়ের দিকে। পিছন দিকের দুই বগি থেকে দুই যুবক নামলে তাদের ছিনতাইকারীরা ছুরি ধরে। এ সময় ছুরিকাঘাত করলে এক যুবক তার সাথে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাঈম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ট্রেনের পিছনের অংশ ঝোঁপঝাড়ে, নামতেই যাত্রীর বুকে ছুরি চালালো ছিনতাইকারি

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২