এখন ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউরায় এস ডি এফ – এর আয়োজনে সহায় সম্বলহীন ২৩১ জনের মাঝে প্রায় ২১ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান

আব্দাহিয়ুর রহমান আপেল -ঃ- সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) ৫ নং বাউরা ক্লাস্টার এর অধীনে ২১ ডিসেম্বর বাউরা পুনম চাঁদ ভুতুরিয়া কলেজ মাঠে সহায় সম্বলহীন দের মাঝে ছয়টি গ্রামের তালিকা ভুক্ত ২৩১ জনকে ৯ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – পাঁটগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন বাবুল। এসডিএফ লালমনিরহাট জেলা ব্যবস্থাপক মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন, জনতা ব্যাংকের ম্যানেজার মোঃ সায়েদুর রহমান, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মোঃ ওবায়দুল ইসলাম – ক্লাস্টার অফিসার ৫ নং বাউরা ক্লাস্টার এসডিএফ, পাটগ্রাম, লালমনিরহাট।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। আজকের এই আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি কর্মসূচির অংশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

বাউরায় এস ডি এফ – এর আয়োজনে সহায় সম্বলহীন ২৩১ জনের মাঝে প্রায় ২১ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান

প্রকাশিত হয়েছে: ০৫:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২