এখন ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আর নেই , প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া -ঃ- কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্ঠা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে তার শারিরীক অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন বিকাল আড়াইটার দিকে তিনি শেষ নিম্বাস ত্যাগ করেন।

সাংবাদিক জাকের উল্লাহ চকোরী চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর এলাকার বাসিন্দা মরহুম মাওলানা আবদুর রহমানের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

এদিকে প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএম ওমর আলী, চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়ার প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী আর নেই , প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত হয়েছে: ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২