এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ রংপুর’র অভিযানে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাসেল রানা, স্টাফ রিপোর্টার -ঃ- রবিবার ১১ ডিসেম্বর সিপিএসসি র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন মালগাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

ধৃত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন (৩৯) লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন লোহাকুচি এলাকার মালগাড়া গ্রামের মোঃ আলতাফ হোসেন এর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব-১৩ বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

র‌্যাব-১৩ রংপুর’র অভিযানে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২