এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তনগর ট্রেন থেকে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্ত:নগর উপকুল এক্সপ্রেস ট্রেন থেকে ২০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া  ইব্রাহিম জেলার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি দিলে স্টেশনে কর্তব্যরত পুলিশ প্রায় ২০ কেজি গাঁজাসহ ইব্রাহিমকে পুলিশ আটক করে। গাঁজাগুলো স্কুল ব্যাগ, কার্টুন ও হাত ব্যাগে  ভরা ছিল।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন শিকদার জানান, যাত্রীবেশী মাদক পাচারকারী গাঁজাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল বলে খবর আসে। ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি দিলে গাঁজাসহ মাদক পাচারকারীকে আমরা হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আন্তনগর ট্রেন থেকে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২