এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কোতয়ালী থানা এলাকা থেকে ৫৯৫ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর

মোঃ রানা আহমেদ, যশোর -ঃ- ঝালকাঠি হতে যশোরে ইয়াবা বিক্রির সময় ২৯/১১/২০২২ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উল্লেখিত স্থানে একই তারিখ ১৫.৪০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ছিদ্দিকুর রহমান (৪৫), পিতা- মৃত- আশ্রাব আলী, মাতা- মৃত রওশন আরা বেগম, সাং- আঙ্গারিয়া, রাজাপুর, থানা-রাজাপুর, জেলাঃ ঝালকাঠি’কে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে তাহার নিকট হতে ৫৯৫ (পাঁচশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি হতে যশোরে আসিয়া যশোরের বিভিন্ন স্থানে অবস্থান করিয়া ইয়াবা ট্যাবলেট সরবরাহ করিয়া আসিতেছে। র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান এছাড়াও উক্ত আসামী গত ইং ১৭/০১/২০২২ তারিখে ইয়াবা ক্রয়-বিক্রয় কালে ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) এর কোতয়ালী থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছিল। উদ্ধারকৃত আলামত সহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান দেশ থেকে মাদক মুক্ত সহ জনগণের নিরাপত্তা নিচ্ছিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

যশোর কোতয়ালী থানা এলাকা থেকে ৫৯৫ পিস ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর

প্রকাশিত হয়েছে: ০৪:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২