এখন ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী বিপ্লবী উল্লাসকর দত্তের ভিটা রক্ষায় শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বসতভিটাটি প্রত্নসম্পদ হিসেবে সুরক্ষা, সংরক্ষণ ও সরকার কর্তৃক দ্রুত অধিগ্রহনের দাবি জানানো হয়। পাশাপাশি ভিটাটির সৌন্দর্য্য নষ্টের প্রতিবাদ জানানো হয়। 

সকাল ১১টায় ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। সংগঠনের আহবায়ক কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,  সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, সাধারন সম্পাদক মো. মনির হোসেন,  কমরেড সাজিদুর রহমান, উদীচী সভাপতি জহিরুল ইসলাম স্বপন, খেলাঘর সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, ফেরদৌস রহমান, রোকেয়া রহমান, নূরুল আমীন আশরাফ প্রমুখ। এ সময় বক্তারা বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতিময় বাড়ি রক্ষায় সরকারের প্রতি দাবি জানান। 

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিপ্লবী উল্লাসকর দত্তের বসতভিটা সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২