এখন ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিষাক্ত রং মিশিয়ে মাগুর ও শিং মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ায় চাষের মাগুর ও শিং মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ফতেহ আলী বাজারে চলা অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘ফতেহ আলী বাজারে ফার্মে উৎপাদনকৃত মাগুর ও শিং মাছে বিষাক্ত রং মিশিয়ে বিক্রির অভিযোগ ছিল। মূলত এরই প্রেক্ষিতে সকালে আমরা অভিযান পরিচালনা করি। এতে রহিম মন্ডল নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত জীবিত মাছ করতোয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় বিষাক্ত রং মিশিয়ে মাগুর ও শিং মাছ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১১:১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২