এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান ও সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। তবে দুটি ঘটনায় নিহত কারো নাম-পরিচয় শনিবার দুপুর নাগাদ জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন যাত্রাবিরতি ছেড়ে যাওয়ার সময় আনুমানিক ৩০-৩৫ বছর বয়সি এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে গিয়ে কাটা পড়ে নিহত হন। এদিকে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় সনাক্ত করতে পিবিআইকে সহায়তা করতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

প্রকাশিত হয়েছে: ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২