মোঃ এমরান, বান্দরবান জেলা প্রতিনিধি -ঃ- ইয়াংছা সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার(২৫ নভেম্বর) ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতির অফিস কক্ষে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬৪ ভোটের মধ্যে ৬২ ভোট কাস্টিং হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা সমবায় কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস। এতে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মোঃ নেজাম উদ্দীন (কোম্পানি) নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৩৫। প্রজাপতি প্রতীক নিয়ে সহ সভাপতি নির্বাচিত হন মোঃ ছাবের আহম্মদ। তার প্রাপ্ত ভোট ৩৭। সাইকেল প্রতীক নিয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম(রুবেল) কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়। তার প্রাপ্ত ভোট ৪৪। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মোঃ আরফাতুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ মিজানুর রহমান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন, মোঃ ইলিয়াস।
এদিকে সকাল থেকে ভোটকেন্দ্রে পুলিশ, সেনাবাহিনী আনসার ও গ্রাম পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটকেন্দ্র পরিদর্শন করেন ইয়াংছা পুলিশ ফাঁড়ির আইসি, মোঃ জি.এম.নিয়ামত।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা সমবায় কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস।
এবং সহকারী হিসেবে ছিলেন, মোঃ রহিম উদ্দিন, জেলা সমবায় কার্যালয় বান্দরবান।
এদিকে,সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নেজাম উদ্দীন (কোম্পানি) বলেন,”সমিতির সকল সদস্যদের দোয়া ও সহযোগিতায় আমি অত্র সমিতির মানোন্নয়নে ও সদস্যদের কল্যাণে যা যা করতে হয় তা করতে বদ্ধপরিকর। সবার সহযোগিতা কামনা করছি।”
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম বলেন,”দীর্ঘদিন যাবত সমিতির নেতৃত্ব দিয়ে আসছি। সদস্যদের কল্যাণার্থে যা করতে হয় সবসময় করতে প্রস্তুত। সমিতির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
সমিতির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম,সদস্য মোঃ মনজুর আলম ও সৈয়দ আলম। এছাড়াও ইউপি সদস্য মোঃ ইসমাইল, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
















