এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সহপাঠিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাসিরনগরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহপাঠিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোমবার রাতে গোকর্ণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ইয়াছিন মিয়া গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে ও নাসিরনগর সরকারি কলেজের সম্মান (পাস) শেষ বর্ষের ছাত্র। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রাম।   

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, কলেজে যাওয়া-আসার পথে এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছে ইয়াছিন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে ইয়াছিন। চিৎকার শুনে ওই শিক্ষার্থীর ভাই এগিয়ে এলে ইয়াছিন পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

উপজেলা ছাত্রদল সভাপতি মো. জমশেদ মিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিনের বিরুদ্ধে লেখালেখি হওয়ার বিষয়টি নজরে এসেছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। ঘটনা সত্য হলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক রুবেল চৌধুরী ফুজায়েল বলেন, ‘রাজনৈতিক কারণে অনেক সময় নেতা-কর্মীদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। ইয়াছিনের বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, ওই যুবকের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন। তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সহপাঠিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাসিরনগরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২