এখন ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক কারাগারে

পটুয়াখালী প্রতিনিধি -ঃ- পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক আল-আমীনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর ১ম জজ মো. আসিকুর রহমানের আদালতে ৭৯/২০২১ নং মামলায় হাজিরা দিতে গেলে মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক মো: আল-আমীনকে তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। কলেজ শিক্ষক মো: আল-আমীন পটুয়াখালীর সিনিয়র সহকারি জজ ও পারিবারিক আদালতে ১ম স্ত্রী মোসা: নুরুন্নাহারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দায়েরকৃত ৪০/২০১৯ নং মামলা ৩মাসের সাজাপ্রাপ্ত আসামী। পটুয়াখালী সিনিয়র সহকারি জজ মো. হাসিব এলাহির আদালতে গত ১০নভেম্বর আল-আমীনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন এবং রায়ের সময় আসামী অনুপস্থিত থাকায় সাজার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দন্ড প্রাপ্ত আসামী কলেজ শিক্ষক আল-আমীন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পটুয়াখালীর দুমকিতে স্ত্রীর মামলায় দন্ডপ্রাপ্ত কলেজ শিক্ষক কারাগারে

প্রকাশিত হয়েছে: ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২