এখন ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে সিনেমা হলের বড় পর্দায় ‘ফুটবল বিশ্বকাপ

আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরে ফুটবল প্রেমী ক্রীড়ামোদীদের জন্য সুখবর নিয়ে এসেছে তাজ মাল্টিমিডিয়া। তারা এবার ফুটবলপ্রেমী ক্রীড়ামোদীদের জন্য সিনেমা হলের বড় পর্দায় বিশ্বকাপ খেলা উপভোগের ব্যতিক্রমী আয়োজন করেছেন।
জানা গেছে, উপজেলার গোল্লাপাড়া বাজারের মেসার্স তাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী তাজমুল ইসলাম তাজ (৩৫) পেশায় একজন ভিডিও ব্যবসায়ী। তানোরে দর্শক না থাকায় আনন্দ সিনেমা হল বন্ধ হয়ে যায়। তবে আনন্দ সিনেমা হলের বড় পর্দায় তাজ এবারের বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করেছেন। কাতার বিশ্বকাপের উদ্বোধনী খেলা থেকে ফাইনাল, সবগুলো ম্যাচ এখানে উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
সিনেমা হলের ৩২ ফুট দৈর্ঘ্য ২০ ফুট প্রস্থের বড় ডিজিটাল পর্দায় নিচের তলায় মাত্র ২০ টাকার টিকিটে এবং ওপর তলায় ২৫ টাকার টিকিটে চেয়ারে বসে খেলা দেখার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রির পাশাপাশি দর্শক টানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলা জুড়ে ব্যানার ও মাইকিং শুরু হয়েছে। প্রায় এক হাজার ২০০ ফুটবলপ্রেমী একসঙ্গে বসে এই সিনেমা হলে বিশ্বকাপের ৩২ দলের সবগুলো খেলা দেখতে পারবেন। তানোর পৌরশহরের প্রভাষক পঙ্কজ হালদার, শিক্ষক বকুল হোসেন, মুদিদোকানী সুজন শাহ্ নামে তিনজনের সঙ্গে সিনেমা হলে বিশ্বকাপ খেলার আয়োজন প্রসঙ্গে কথা হয়। তাঁরা এই প্রতিবেদককে বলেন, ‘পৌর সদরের আনন্দ সিনেমা হলের বড় পর্দায় খেলা দেখানোর এই আয়োজনের কথা অনলাইনে জানতে পেরে আমরা আনন্দিত। অনেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে যোগাযোগ করছে। আসলে বড় পর্দায় সবাই এক সঙ্গে খেলা দেখার মজাই অন্যরকম। এই কারণে আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই। এবিষয়ে আনন্দ সিনেমা হলের দায়িত্বে থাকা আবদুল্লাহ কমিউনিটি সেন্টারের মালিক আজিমুদ্দিন বলেন, ‘বিশ্বকাপের সময় বাড়ির ছাদগুলোর দিকে তাকালেই বোঝা যায় আমাদের দেশের মানুষের কাছে ফুটবল কতটা জনপ্রিয়। এই জনপ্রিয় খেলা সবাই একসঙ্গে দেখতে ভালোবাসেন। তাই এসব ক্রীড়াপ্রেমী মানুষেরা যেন একসঙ্গে বড় পর্দায় খেলা দেখতে পারেন সে কারণেই আমাদের এই আয়োজন।’
সিনেমা হলের পর্দায় খেলা দেখার আয়োজক তাজমুল ইসলাম তাজ তানোরের গোল্লাপাড়া বাজারের তাজ ভিডিও’র স্বত্বাধিকারী। তিনি জানান, ‘ফুটবলপ্রেমীদের অনেকেই লোডশেডিংয়ের ঝামেলা ছাড়াই বড় পর্দায় দল বেঁধে খেলা দেখতে পছন্দ করে। এদের বেশির ভাগই তরুণ। এসব বিষয় মাথায় রেখেই আমাদের এই আয়োজন। যে কেউ স্বল্পমূল্যে সিনেমা হলের বড় ডিজিটাল পর্দায় খেলা উপভোগ করতে পারবেন। এমনকি দূর-দুরান্ত থেকে আগত দর্শকদের গাড়ি রাখার জন্য গ্যারেজের ব্যবস্থাও করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘ফুটবল বিশ্বকাপের প্রতি আমাদের দেশের দর্শকের অনেক আগ্রহ। দর্শকের কথা মাথায় রেখে বিশ্বকাপের এসব জনপ্রিয় খেলা তানোরের আনন্দ সিনেমা হলের বড় পর্দায় দেখানোর আয়োজন করেছে বলে শুনেছি।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে সিনেমা হলের বড় পর্দায় ‘ফুটবল বিশ্বকাপ

প্রকাশিত হয়েছে: ১০:০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২