এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নাবিল পরিবহন থেকে গুলি, পিস্তল, চাকুসহ দুই যাত্রী আটক

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশ কোচ থেকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টায় দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশকোচ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার গোহাইল রোড সুত্ররাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৬০) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, দেবীগঞ্জের গাজকাঠি এলাকায় তারা রোববার আসে এবং রাতেই তারা বগুড়ার উদ্দেশ্যে নাবিল পরিবহনের একটি নৈশ কোচে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তি পুলিশ নাবিল পরিবহনের নৈশকোচে অভিযান চালায়। এসময় ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার সিরাজুল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহণ থেকে বগুড়ার দুই ব্যক্তিকে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও একটি চাকুসহ গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের দাবী এটি বৈধ অস্ত্র। আমরা তাদের লাইসেন্সটি দেখেছি সেটা ভূয়া মনে হচ্ছে। আমরা আরও তথ্য পেয়েছি তাদের বিরুদ্ধে ২০১২ সালে বগুড়ায় একটি চাঁদাবাজির মামলা আছে। এছাড়াও সে হনুমানি ও তক্ষক ব্যবসার সাথে জড়িত। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। মামলা রুজুর পরে আমরা তাদেরকে রিমান্ডে নিবো। আরও তথ্য সংগ্রহ তরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে নাবিল পরিবহন থেকে গুলি, পিস্তল, চাকুসহ দুই যাত্রী আটক

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২