এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল এর মাধ্যমে জমি দখল এর প্রতিবাদে মানব বন্ধন

ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ- মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের আনাপুরায় মৃত ব্যক্তির স্বাক্ষর দিয়ে জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি জবর দখল এর প্রতিবাদ করে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী জনগণ।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা খেলার মাঠে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানব বন্ধনে দুই শতাধিক গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মৃত আওলাদ হোসেন এর ছেলে প্রবাসী মোঃজুয়েল রানা,আওলাদ হোসেন এর বড় ভাই মোঃমোশারফ হোসেন, মোঃখোরশেদ আলম,নুর হোসেন,মামুন হোসেন, দাইয়াম মিয়া,আব্দুল মান্নান প্রমুখ।

ভোক্তভোগী মৃত আওলাদ হোসেন এর ছেলে মোঃজুয়েল রানা জানান,তাঁর পিতা ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর মারা যান,তারপর তিনি বিদেশ চলে যান,দেশে এসে জানতে পারেন পৈত্তিক ওয়ারিশ সূত্রে পাওয়া ছোট আলীপুরা মৌজার সি,এস/এস,এ ১০৫,আর,এস ১১০ ও দিয়ারা দাগ ১২৭নং দাগে ২০ শতাংশের জমির অন্দরে ১২শতাংশ জমি তাঁর মৃত পিতার স্বাক্ষর দিয়ে জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি দখল করে নিয়েছে পলি কেবলস নামে একটি শিল্প প্রতিষ্ঠান,আর স্থানীয় ভাবে জমি ক্রয় বিক্রয় এর দ্বায়িত্ব পালন করেন মফিজুল ইসলাম(রনি মাষ্টার)এর বিরুদ্ধে।তিনি উপজেলার আনারপুরা গ্রামের মৃত মাইনুদ্দীন মিয়াজীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ রনি মাষ্টার দশ বছর আগেও
চাচার বাড়ীতে আশ্রিত ছিল,হঠাৎ করে মানুষের জমি দখল,জোর জবরদস্তিসহ হয়রানি এবং জাল জমির মাধ্যমে জমি বিক্রি করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।এই দালাল চক্রের দৌরাত্ম্যের কারনে জমির প্রকৃত মালিকগণ অনেকটাই দিশেহারা এবং পলি কেবলস প্রতিষ্ঠানের আশেপাশের অবৈধ দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জমির প্রকৃত মালিকগণ।

এ বিষয়ে পলি কেবলস কর্তৃপক্ষ জানান,অজ্ঞাত বশত নামজারি হয়েছে,আমরা জমির প্রকৃত মালিকের সাথে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করে দিব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গজারিয়ায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল এর মাধ্যমে জমি দখল এর প্রতিবাদে মানব বন্ধন

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২