এখন ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে বলে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহবান জানান। 

বেলা তিনটা ৪০ মিনিট থেকে তিনটা ৫৭ মিনিট পর্যন্ত দেওয়া বক্তব্যে ওয়ায়দুল কাদের বেশ কয়েকবার খেলা হবে শব্দ দু’টি উচ্চারণ করেন। হাজার হাজার উপস্থিতি এ শব্দ দুটি বেশ উপভোগ করেন।

নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত সম্মেলন ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে তারেকের বিরুদ্ধে। খেলা হবে নির্বাচনের। খেলায় ফাউল করলে লাল কার্ড দেখানো হয়। বিএনপি বেশি লাফালাফি করছে। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।’

ওবায়দুল কাদের তার বক্তব্যে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নিজেই শ্লোগান ধরেন। এ সময় ‘শেখ হাসিনার সরকার আরেকবার দরকার’, নৌকা ও শেখ হাসিনা শ্লোগানে মুখরিত হয় স্টেডিয়াম এলাকা।

এ রিপোর্ট লেখার সময় সম্মেলনের কার্যক্রম চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এম.পি। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ডাকে খেলা হবে

প্রকাশিত হয়েছে: ০২:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২