এখন ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাদির অভিযোগ হত্যা চেষ্টা মামলা নেয়নি পুলিশ

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) লালপুকুরিয়া গ্রামে মসজিদ নির্মাণে বাধা ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ পর তসলিম ও তার দুই পুত্র মিলে হত্যার উদ্দেশ্যে কামাল উদ্দিনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।এতে ঘটনা স্থলেই কামাল অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে তার স্বজনরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শামসুল ইসলাম বাদি হয়ে তসলিম উদ্দিনসহ তিনজনকে আসামি করে তানোর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে মিমাংসায় বসার কথা বলে বাদিকে ফেরত পাঠিয়ে দেন বলে বাদি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।

জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির লালপুকুরিয়া গ্রামের তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদ ঘরের জায়গা জোরপুর্বক দখল করে আছে। গত শুক্রবার গ্রামবাসি জুম্মার নামাজ শেষে পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে মসজিদ ঘর নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায়। এতে তসলিম বাধা দেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তসলিম উদ্দিন ও তার দুই পুত্র শামিম ও সালমান। তারা তিন বাপবেটা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। এতে ৩ জন আহত হয়। আহতরা হলেন কামাল উদ্দিন(৩৫), হাবিবুর রহমান(৫৫) ও নাজমুল ইসলাম লিমন(২৫)। এদের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক সে তানোর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।এদিকে থানায় অভিযোগ তসলিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে রাতে ফের লাঠিসোঁটা নিয়ে বাদির বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বাদি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন ,তারা একটি লিখিত অভিযোগ দিয়েছে তবে, বিষয়টি নিয়ে আগামিকাল উভয় পক্ষের বসার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাদির অভিযোগ হত্যা চেষ্টা মামলা নেয়নি পুলিশ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২