এখন ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরেও স্বামীর সংসারে উঠতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হলেন শিল্পী

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- বিয়ের দুই বছরেও স্বামীর সংসারে যেতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিল্পী আক্তার (২৯) নামে ওই গৃহবধূ স্বামীর অধিকার ফিরে পেতে সহযোগিতার অনুরোধ করেন। 

শিল্পী আক্তার ঢাকার কলাবাগানের বাসিন্দা মো. মোস্তফা রহমানের মেয়ে। ২০২০ সালের আগস্টে নবীনগর পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছেন। 

লিখিত বক্তব্যে শিল্পি আক্তার অভিযোগ করেন, বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুড়বাড়ি নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখনো তাকে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। এমনকি ভরণপোষণ দেওয়াও স্বামী বন্ধ করে দিয়েছেন। চালানো হয়েছে শারিরিক ও মানসিক নির্যাতন। স্বামী আগে আরো তিনটি বিয়ে করেছেন বলে তিনি অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিবর্গের দারস্থ হয়েও কোনো প্রতিকার পাইনি। স্বামী ও তার পরিবারের লোকজন প্রভাবশালী হওয়া স্থানীয়রা ভয়ে সহযোগিতাও করতে পারছেন না। এরই মধ্যে এসব বিষয়ে নিয়ে আদালতে মামলা চলমান ও থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।’ 

এ বিষয়ে আবদুল সাত্তার সাংবাদিকদেরকে জানান, বিষয়টি নিয়ে আগামী রবিবার স্থানীয়ভাবে সালিশ হবে। সেখানে সিদ্ধান্ত হবে কি করা হবে। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করে জানান, বুধবার দিনও স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দুই বছরেও স্বামীর সংসারে উঠতে না পেরে সাংবাদিকদের দ্বারস্থ হলেন শিল্পী

প্রকাশিত হয়েছে: ০৬:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২