লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ- ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন ও সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭/১১/২০২২ তারিখ, ৪টা.৪৫ ঘটিকায় সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, নারায়নপুর নাজির হোসেনের বাড়ির সামনে নারায়নপুর বাইপাস টু সড়ক বাজার গামী পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ১। সজিব মিয়া(২০), পিতা-মৃত নুরুল আলম, মাতা-লাকী বেগম, সাং-নারায়নপুর মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। নুর হোসেন(২১), পিতা-শাহজাহান মিয়া, মাতা-হোসনেআরা, সাং-তোবলপুর(নয়া বাড়ি), থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে সাং-টঙ্গী মোরকন পশ্চিমপাড়া (বাদশা মিয়ার বাড়ি), থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোবারক আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭/১১/২০২২ তারিখ, রাত ৯টা.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, তুলাইশিমুল সাকিনে নির্মানাধীন রেললাইনের পাশে আবু বক্কর সিদ্দিকির ফার্মেসির উত্তর পাশে খালি জায়গার উপর হইতে ২৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বশির মিয়া(২৮), কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, পিতা-মোঃ সিদ্দিক মিয়া, মাতা-শাহানা বেগম, সাং-মাঝিগাছা, ওয়ার্ড নং-০৬, ইউপি নং-০১(মনিয়ন্দ), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া।
অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













