এখন ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচ ভাঙা দিয়ে স্বামীর গলায় স্ত্রীর আঘাত

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে হানিফ মিয়া (২৫) নামের এক ব্যক্তির গলায় ভাঙা কাঁচ দিয়ে আঘাত করেছেন তার স্ত্রী। আহত হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

আহত হানিফ মিয়া আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় তার স্ত্রী মুক্তা (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও জীবিকার তাগিদে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছে। সোমবার দুপুরে কাঁচের ভাঙা দিয়ে মুক্তা তার স্বামী হানিফের গলায় আঘাত করেন। আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। 

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মহিন উদ্দিন জানান, হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কি কারণে এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কাঁচ ভাঙা দিয়ে স্বামীর গলায় স্ত্রীর আঘাত

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২