এখন ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়লাখনি এলাকায় ভয়াবহ কম্পন আতঙ্কে গ্রামবাসি

আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর -ঃ- দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পূর্ব উত্তর ও দক্ষিনের ৬টি গ্রামে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভয়াবহ কম্পনের ফলে আতঙ্কে গ্রামবাসীরা।

গতকাল সোমবার অনুমান ভোর ৪টায় বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব উত্তর দক্ষিনের গ্রাম গুলির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে ভূ-গর্ভের নিচে ফাঁকা হয়ে যাওয়ায় হঠাৎ করে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের স্থায়ীত্ব ছিল প্রায় ৫-৭ সেকেন্ড। পুর্ব দক্ষিণের গ্রাম গুলি হচ্ছে খনি এলাকার পাতরাপাড়া,পাতিগ্রাম, পাঁচঘরিয়া, বৈগ্রাম, বৈদ্যনাথপুর, বাঁশপুকুর, কালুপাড়া ও মহেশপুর। পাতিগ্রামের গ্রামের আইয়ুব আলী জানান, আমি ঘুমন্ত অবস্থায় ভোর ৪টার দিকে টের পাই ভয়াবহ কম্পন হচ্ছে। আমার ঘর ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। গ্রাম গুলির বাড়ী থেকে মানুষ বের হয়ে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। একই কথা বলেন ঐ এলাকার ইউপি ওয়াড় সদস্য আব্দুল কাদের জানান, ঘরে ভয়ে থাকতে পারিনি পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। কম্পনের মাত্রা এতই বেশি ছিল যে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে।

বৈগ্রামের মাসুম জানান,কয়লা খনির কাম্পনের কারনে ঘরবাড়ি ফাটল ধরে আছে, আজকের মত কম্পন যদি আবার হয়, তাহলে ঘরবাড়ি ভেঙে হতাহতের ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,
উল্লেখ যে, ইতিপূর্বে খনি এলাকায় এরকম ঝাকুনি কম্পনের ফলে বাড়িঘর ফাটল ধরে ,পরে অনেক সভা, সমাবেশ আনন্দোলন করার পর ঘর ফাটলের টাকা দিয়েছিল খনি কতৃপক্ষ। এরকম কম্পন ও ঝাকুনি অব্যহত থাকলে আবার ঘরবাড়ি ফাটলের টাকা দিতে হবে বড়পুকুরিয়া কয়লা খনি কতৃপক্ষ কে।

এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাইফুল ইসলাম এর সাথে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কয়লাখনি এলাকায় ভয়াবহ কম্পন আতঙ্কে গ্রামবাসি

প্রকাশিত হয়েছে: ০৫:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২