আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৪ নভেম্বর শুক্রবার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৯তম জন্মদিন উপলক্ষে তানোরের মুন্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী প্রীতি কাবাডি খেলা আয়োজন করা হয়েছে।
এদিকে খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশ ইউনিট সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফাউন্ডেশন ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বিপিএম (বার) পিপিএম (বার) হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি বিপিএম পিপিএম, আব্দুল বাতেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম,গোদাগাড়ী সদর সার্কেল আসাদুজ্জামান, চলচ্চিত্র অভিনেত্রী ও স্বপ্ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি ও তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ কুমার দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিঞা, তদন্ত (ওসি) ওসমানী গনী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন ও মুন্ডুমালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি সাহাদাত হোসেন মিঠুপ্রমুখ। এদিন খেলায় ১০টি দল অংশগ্রহণ করে। জেলা পুলিশ ও গোদাগাড়ী উপজেলা দলের মধ্যে ফাইনাল খেলা
অনুষ্ঠিত হয় এবং জেলা পুলিশ দল বিজয়ী হয়।













