এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ওএমএস এর পণ্য বিক্রয়ে অনিয়ম

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- ০৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার দুপুরে নগরীর বনানী এলাকায় অবস্থিত,”মেসার্স কাওসার ইন্টারন্যাশনাল ” এর দোকান থেকে সাধারণ মানুষের জন্য নির্ধারিত পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ন্যায্য মূল্যে বিক্রি করার ক্ষেত্রে সরকারি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আকস্মিক অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়।
এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। ঘটনা স্থলে অভিযানে গেলে তিনি দেখতে পান যে,চাল ও আটা বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছে ৩ কেজি আটা বিক্রি করা হলেও খাতায় তোলা হচ্ছে ৫ কেজি। এধরনের কাজের কোনো সদুত্তর ওএমএস ডিলারের প্রতিনিধি দিতে সক্ষম হননি। সেখানে ক্রেতাদের জাল টিপসই এক কিশোরের মাধ্যমে সংরক্ষণ করছিলেন মেসার্স কাওসার ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে এরূপ অনৈতিক কর্মকাণ্ডে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিব্রতকর অবস্থায় পড়েন। অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমানিত হওয়ায় সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন ঐ প্রতিষ্ঠান কে তাৎক্ষণিক ৫০০০ টাকা জরিমানা ও সকল কাগজপত্র জব্দ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে ওএমএস এর পণ্য বিক্রয়ে অনিয়ম

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২