এখন ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-ঃ- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনলাইনে জুয়া খেলার সময় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের আব্দুল বাছিরের ছেলে জালাল মিয়া (৩২), দক্ষিণ আরিফাইলের আবুল কাশেমের ছেলে হাসান আলী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাত বাজারের আবু সাঈদের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তারের সময় নগদ প্রায় ছয় হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, একটি চক্র অনলাইলের মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলে। তারা চলমান টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটসহ বিভিন্ন বিষয় নিয়ে জুয়া খেলতো। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সরাইলে দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২