বিশেষ সংবাদদাতা -ঃ- বিএন এন্ড এফ হাই স্কুলের ৯২ ব্যাচের অন্যতম সংগঠক, আমেরিকা প্রবাসী আবদুল জলিল তিতুমীরের আয়োজনে ১নভেম্বর ২০২২ লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফিজিয়া মাদরাসা এতিমখানার মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
ক্বারি মাওলানা মোঃ নাজমুল হাসান মোনাজাত পরিচালনা করেন ।
উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম এস দোহা,৬নং ওয়্যার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছায়েদ, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিন, সবুজ পত্র সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক আবদুর রহিম,সমাজ সেবক আনোয়ার হোসেন, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ,সাইফুল ইসলাম, আওয়ামীগ নেতা হাবিবুর রহমান স্বপন,জহিরুল হক, ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহেদ আলম,শাব্বির আহমদ,রায়হান কবির প্রমখ।













