আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে প্রশিক্ষিত যুব, উন্নত দেশ” বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। জানা গেছে, ১ নভেম্বর মঙ্গলবার জাতীয় যুবদিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবিদা সিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, তানোর থানার ওসি (তদন্ত) উসমান (গনি)। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহাব। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাগণ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে গিয়ে সম্পন্ন হয়।













