এখন ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই  মটর- সাইকেল আরোহীর মৃত্যু

মোঃ আবু সুফিয়ান শান্তি,  ঝিনাইদহ  জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহ সদর উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোঃ শাহপরান হোসেন (১৮) মোঃ আল মাহমুদ( ১৭) নামে দুই  মটরসাইকেল আরোহীর মৃত্যু  হয়েছে।(০১লা-নভেম্বর ) মঙ্গলবার সন্ধায় হাজিডাঙ্গা গ্রামের বালুর মাঠ নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত  শাহপরান মোঃ আব্দুল আলিমের ছেলে ও আলমাহামুদ (১৭)  নেছার উদ্দীন ছেলে বলে জানা গেছে। দুই জনের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার  মালাধরপুর মাঝের পাড়া একই গ্রামে । 

স্থানীয় সূত্রে জানা যায়,শাহপরান ও আলমাহামুদ দুই বন্ধু মটর-সাইকেলে ঝিনাইদহ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর- সাইকেল রাস্তার পাশের কড়াই  গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক শাহপরানের মাথায় ও নাকে-মুখে গুরুতর জখম হয়।

স্থানীয়রা উদ্ধার করে,কোটচাঁদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহপরান কে মৃত ঘোষণা করেন। অপর আলমাহমুদকে উন্নত চিকিৎসার জন্য  যশোর সদরে প্রেরন করলে প্রতিমধ্যে বারবাজার পৌঁছালে আলমাহমুদের মৃত্যু হয় বলে জানাযায়। মৃত্যুর খবর মালাধরপুর পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারে চলছে কান্নার রোল।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দুই  মটর- সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২