মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার -ঃ-সারাদেশের ন্যায় রংপুরের গংগাচড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে যুব র্যালি,বৃক্ষ রোপন, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর ২০২২) সকাল সাড়ে দশটায় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানে যুবদের নিয়ে র্যালির আয়োজন করা হয় । র্যালিটি উপজেলা কার্যালয়ের জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃএরশাদ উদ্দীন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান রাঙ্গা(মাননীয় সংসদ সদস্য, ১৯ রংপুর ১ ও বিরোধী দলীয় চিপ হুইপ,বাংলাদেশ জাতীয় সংসদ),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃজনাবঃমোঃরুহুল আমিন(চেয়ারম্যান,গংগাচড়া,রংপুর), জনাব মোঃসাজু আহমেদ লাল (ভাইস চেয়ারম্যান, গংগাচড়া,রংপুর),জনাব মোছাঃরাবিয়া বেগম(ভাইস চেয়ারম্যান, গংগাচড়া,রংপুর),জনাব মোঃমাহমুদুর রহমান( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,গংগাচড়া,রংপুর),জনাব মোঃজয়নুল হক,জনাব এস এম মোহসীন মিয়া,জনাব মোঃজনি রানা,সাংবাদিক মোস্তাকিম আলম নয়ন,সাংবাদিক সিরাজুল ইসলাম,সাংবাদিক নুর ইসলাম নোবেল।
এছারাও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোচনা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।













