এখন ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইন্জিঃ আতাউর রহমানের সহধর্মিণীর উপস্থিতিতে যোগদান করলেন প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া

বিশেষ সংবাদদাতা -ঃ-চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অলিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন আব্দুল কাদের মিয়া। এর পূর্বে তিনি কালিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ১ নভেম্বর (মঙ্গলবার) সকালে অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইন্জিনিয়ার আতাউর রহমানের সহধর্মিণী নাজমা আক্তার সহ ম্যানেজিং কমিটির সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য, এলাকাবাসী এবং সহকারী শিক্ষকদের উপস্থিতিতে নবনিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়াকে বরণ করে নেয় বিদ্যালয়টি।

গত ৮(আট) মাস আগে অলিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যুতে প্রধান শিক্ষকের পদ শূন্য ছিল। এই সময়ে সহকারী প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

গত ৭ জুলাই ২০২২ তারিখে বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে ১৭ জন প্রার্থী আবেদন করলে তাদের মধ্যে আব্দুল কাদির মিয়া ০২ অক্টোবর ২০২২ তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

আব্দুল কাদির মিয়া ২০০০ সালের ১৪ সেপ্টেম্বর থেকে সহকারী শিক্ষক (গণিত) বিষয়ে, ২০১৮ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। অতঃপর ২০১৮ সালের ৯ ডিসেম্বর মতলব উত্তরের কালীপুর উচ্চ বিদ‍্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত কর্মরত ছিলেন। ০১ নভেম্বর ২০২২ তারিখে অলিপুর উচ্চ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।

অলিপুর উচ্চ বিদ‍্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর আব্দুল কাদির মিয়া বলেন, “আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং এলাকাবাসীর সহযোগিতায় এই বিদ্যালয়কে মতলব উত্তর উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিনত করবো- ইনশাআল্লাহ।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইন্জিঃ আতাউর রহমানের সহধর্মিণীর উপস্থিতিতে যোগদান করলেন প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়া

প্রকাশিত হয়েছে: ০৫:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২