এখন ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় সামাজিক যাত্রাপালায় ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ

হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ- ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে নাটোরের বাগাতিপাড়ায় দু’দিন ব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার রাতে উদ্বোধনী রজনিতে উপজেলার গালিমপুরের গিরীশ ধাম জমিদার বাড়ির আঙ্গিনায় সামাজিক যাত্রাপালা ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ হয়। চোখে পড়ার মতো দর্শকদের উপস্থিতি ছিল।

স্থানীয় বকুল স্মৃতি থিয়েটার’র আয়োজন গত রাত সাড়ে ৯টায় যাত্রাপালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ওই অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময়ের জনপ্রিয় মঞ্চ নাটক ও যাত্রাপালাকে টিকিয়ে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাইকে দেখার আহবান জানান।উল্লেখ্য,যাত্রাপালায় দেবাশিষ কুন্ডুর নেতৃত্বে স্থানীয় ১৬ জন শিল্প অংশগ্রহন করে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাগাতিপাড়ায় সামাজিক যাত্রাপালায় ‘শশী বাবুর সংসার’ মঞ্চস্থ

প্রকাশিত হয়েছে: ০২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২