শাহাদাত হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ-ঃকালিগঞ্জ উপজেলার ফতেপুর কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল।

শনিবার বিকাল ৪ টার সময় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাঁশতলা বাজার গণ গোরস্থান মোড় থেকে ২নং ওয়ার্ডের বেড়াখালি ধীরেন সরকারের বাড়ি ভায়া গুরুপদ মৃধার বাড়ি সামনে কালভার্ট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার মধ্যে দেড় কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।পরে সরেজমিন রাস্তা পরিদর্শন করেন তিনি।এতে ব্যয় ধরা হয়েছে ১কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার ৯৬৬ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন (ইউপি) সদস্য আহম্মাদ আলী শাহ, সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিঃ মাসুদ রানা, (ইউপি) সদস্য আব্দুল্লাহ আল মামুন, মহিলা (ইউপি) সদস্যা রোজিনা আক্তার, সার্ভেয়ার আবুল বাশার, দক্ষিণ শ্রীপুর পুলিশিং কমিটির সভাপতি পরিমল কুমার ঢালী,ওয়ার্ড আ’লীগের সভাপতি আছান আলী শাহ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।













