এখন ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে রেলওয়ের ভ্রাম্যমান আদালতের অভিযান

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরে অভিযান চালিয়েছে রেলওয়ের ভু-সম্পত্তির ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযানপরিচালনা করে ১০ অবৈধ দোকান মালিকের ৩০ হাজার টাকা অর্থদন্ড করেন আদালত। একই সময় অবৈধ কয়েকটি পুকুরে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। রেলওয়ে পাকশী বিভাগের ভু -সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আদালত পরিচালনা করেন।

এ সময় আদালত সান্তাহার শহরের বিরোধ পূর্ন দুটি রেস্তোরার মালিকদের বিরোধ নিরসনে একটি কমিটি গঠন করে দেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ নেন।

সরেজমিন অভিযান এলাকায় গিয়ে দেখা যায়, বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সান্তাহার শহরের ইয়ার্ড কলোনি এলাকায় অভিযান শুরু করেন। এ সময় আদালত ওই এলাকায় অবৈধভাবে খনন করা কয়েকটি পুকুরে লাল পতাকা টাঙিয়ে দেয়। পরে আদালত শহরের মাইক্রো বাসস্টান্ড এলাকায় অবৈধভাবে গড়ে তোলা ১০ জনের ৩০ হাজার টাকা অর্থদন্ড করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহারে রেলওয়ের ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে: ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২