একেএম বেলাল উদ্দিন, চকরিয়া প্রতিনিধি -ঃ- কক্সবাজার বাংলাবাজার ছুরতিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ ও চিরিঙ্গা সোসাইটি শাহী জামে মসজিদের প্রাক্তন খতিব আলহাজ্ব মাওলানা আবুল কালাম মুরাদ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি বশির আহমদ ও উপজেলা যুবলীগ নেতা বেলাল উদ্দিনের ভাগিনা, ঈদগাও থানার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াসের মেজো ছেলে আফজাল মনির (১৭) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭অক্টোবর (বৃহস্পতিবার) ১২.৩০ঘটিকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আফজাল মনিরের পিতা মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর, তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে চট্টগ্রাম হালিশহর পুলিশ লাইনে রয়েছেন। তিনি রয়েছেন।তারা স্বপরিবারে চট্টগ্রামে বসবাস করছেন। ডেঙ্গু রোগে মারা যাওয়া আফজাল মনির চট্টগ্রাম নেভি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তার নানার বাড়ি চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের বাশঘাট রোডে। সে মরহুম গোলাম আলী সওদাগরের নাতি। সে সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমিন)।
মরহুমের মামা যুবলীগ নেতা বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।













