এখন ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্যাপারীপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ দম্পতির ছেলে মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।

মামলার এজাহার থেকে জানা গেছে, জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও ছেলের স্ত্রী বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। একইসঙ্গে ভরণপোষণ দিতেন না ও খেতে দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী জহুরা খাতুন।

ভুক্তভোগী জহুরা খাতুন বলেন, আমার শরীর খুব খারাপ। আমার হার্ট ব্লক। ছেলেকে বলার পরেও ডাক্তারে কাছে নিয়ে যায় না। ছেলে ও ছেলের স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমি কিছু বললে তারা আমাকে মারে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)’র ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয় না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে মা’কে ভরণপোষণ না দেওয়ায় সরকারি কর্মকর্তা ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২