এখন ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত দুই, আহত ৮ জন

বগুড়া বিশেষ প্রতিনিধি -ঃ- বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ও অন্যজন বাসযাত্রী। হেলপারের পরিচয় জানা যায়নি। আর নিহত যাত্রী মাহবুবার তালুকদার (৩৮) আদমদীঘি উপজেলার সান্তাহার ডালপট্টি গ্রামের আফাস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জে’কে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে ফিলিং স্টেশনের সামনে বগুড়াগামী একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটিও বাসের নিচে চাপা পড়ে চালক রাজু আহমেদ আহত হন।

ট্রাকের পেছনে ধাক্কায় বাসের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের হেলপার ভেতরে আটকা পড়ে সেখানেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে হেলপারের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহত বাস যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মাহবুবার তালুকদার মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ দুর্ঘটনায় বাসের হেলাপার ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত দুই, আহত ৮ জন

প্রকাশিত হয়েছে: ০৪:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২