এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ- নাটোরের লালপুরে সেনা বাহিনীর চাকুরীর ভূয়া নিয়োগপত্র প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নূরুল ইসলাম (৩৮) ও সাইফুল ইসলাম (৩৬) নামের ২ জন প্রতারককে আটক করেছে র্যাব—৫ এর সদস্যরা।
মঙ্গলবার ২৫ অক্টোবর ভোরে উপজেলার পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩টি ভূয়া নিয়োগপত্র জব্দ করেন র্যাব সদস্যরা। নূরুল ইসলাম সেনা বাহিনীর (অবঃ) সৈনিক বলে জানা গেছে।













