এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ- নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একই পরিষদের সদস্যরা। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে একটি বেসরকারী স্কুলে এই সংবাদ সম্মেলন হয়।লিখিত বক্তব্যে ইশ্বরদী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজেদুল ইসলাম বলেন,৪০ দিনের কর্মসূচি,ঘাট ইজারাতে অনিয়মসহ নানা অনিয়ম করেছেন চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু। এছাড়া জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই চেয়ারম্যান বলে জানান তিনি। ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার রঙিন ঘর যাদের দেওয়া হয়েছে তাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে এবং চেয়ারম্যানের স্বজনদের ঘর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন উপস্থিত ইউপি মেম্বাররা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রজব আলী,আজাবুল হোসেন ডিলু,মিজানুর রহমান বাচ্চু সহ সংরক্ষিত মহিলা মেম্বার লতিফা বেগম প্রমুখ।এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন,আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্র।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২