এখন ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে মোটরসাইকেল শো-রুম গুলোতে জনস্বার্থে নিসচার আবেদনপত্র প্রদান

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি -ঃ- ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে সড়ক দুর্ঘটনারোধে চালকদের কাছে মোটরসাইকেল বিক্রির সময়
বাধ্যতামূলকভাবে হেলমেট বিক্রি করার জন্য শো-রুম মালিকদের কাছে লিখিত আবেদন পত্রের মাধ্যমে জনস্বার্থে অনুরোধ জানিয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ তম দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি এবং মাসব্যাপী কর্মসূচি উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলামের তত্বাবধানে বিভিন্ন মোটরসাইকেল শো-রুম কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, কার্যনির্বাহী সদস্য নিলু দেব নাথ ও এনাম উদ্দিন প্রমুখ।

উল্লেখ, এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, মোটরসাইকেল চালকরা হেলমেট পরিধান করতে অনীহা প্রকাশ করেন, তাদের অবহেলার কারণে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এমতাবস্থায় সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করে সড়ক দুর্ঘটনারোধে মোটরসাইকেল চালকদের কাছে হেলমেট ছাড়া মোটরসাইকেল বিক্রি করা থেকে বিরত থাকার জন্য শো-রুম কর্তৃপক্ষের নিকট নেতৃবৃন্দরা বিনীত অনুরোধ জানান এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে মোটরসাইকেল শো-রুম গুলোতে জনস্বার্থে নিসচার আবেদনপত্র প্রদান

প্রকাশিত হয়েছে: ০৬:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২