এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খেলাধূলার মাঠ রক্ষা করার জন্য আবেদন

বিশেষ সংবাদদাতা -ঃ- আগ্রাবাদ সিডিএ আ/এ, আবিদর পাড়া ও বলির পাড়া এলাকার আপামর জনগণের প্রণের দাবী চট্টগ্রাম মহানগরীর ২৭ নং ওয়ার্ডস্থ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একমাত্র খেলার মাঠ সিডিএ ১৫নং রোডস্থ ‘বালুর মাঠ’। উক্ত মাঠে এলাকার শিক্ষার্থীরাসহ শিশু-কিশোর, তরুণেরা নিয়মিত ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাধূলা করে আসছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এই প্রিয় অঙ্গন “বালুর মাঠ ” একটা সুবিধাবাদী দখলবাজ অপশক্তির লোলুপ দৃষ্টির কারণে হারিয়ে যেতে বসেছে। বর্তমানে উক্ত এলাকায় “বালুর মাঠ ” ছাড়া আর কোন মাঠ উন্মুক্ত না থাকয় এলাকার কিশোর ও তরুণ সমাজ আউটডোর খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদক, কিশোর গ্যাং সহ বহুমুখী সামাজিক অপরাধের সাথে জড়িত হয়ে বিপথে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এলাকাবাসীর প্রাণপ্রিয় “বালুর মাঠ ” স্বার্থান্বেষী মহলের কাছ থেকে রক্ষা করা এলাকাবাসীর একান্ত প্রাণের দাবী।
এলাকাবাসী যৌথভাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আবেদন জানিয়ে এলাকাবাসীর প্রাণের দাবী “বালুর মাঠ ” রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খেলাধূলার মাঠ রক্ষা করার জন্য আবেদন

প্রকাশিত হয়েছে: ১২:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২