মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- কালীপূজা ও দীপাবলী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমাবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক কমিউনিকেশন সেন্টার, আগরতলা এর সাধারন সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ওইদিন যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।













