এখন ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পিতাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন প্রবাসী পিতা মগল মিয়া (৫৫)। রোববার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়ায় (৭ নম্বর ওয়ার্ড) এ ঘটনাটি ঘটেছে। নিহত মগল মিয়া ওই এলাকার মৃত নবী হোসেনের ছেলে।
ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়েছে ঘাতক ছেলে মনির হোসেন (৩১) ও তার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, মধ্যবিত্ত পরিবারের মগল মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। তিনি গত এক মাস পূর্বে দেশে ফিরেছেন । মগল মিয়ার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মনির সবার বড়। ৩ সন্তানের জনক মনির ছিল অনেকটা ভবঘুরে প্রকৃতির। তার বিরুদ্ধে রয়েছে মাদক সেবন ও একাধিক বিয়ের অভিযোগ। সে বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতো। নিজে কোন কাজ না করে পিতার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতো মনির। গতকাল শনিবার সে ঢাকায় যায়, রাতে ফিরে আসে।

রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মগল মিয়া। কিছুক্ষণ পর পিতার কাছে টাকা চায় মনির। পিতা মগল মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চস্বরে চেচামেচি শুরু করে। পরে এক পর্যায়ে পিতা মগল মিয়ার বুকে ছুরিকাঘাত করে মনির। গুরুতর আহত অবস্থায় স্বজনরা মগল মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, ঘাতক ছেলে মনির ও তার স্ত্রী ঘটনার পর পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় পিতাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে

প্রকাশিত হয়েছে: ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২