এখন ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল্লাহ আল মাহি (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ শুক্রবার রাতে তার বাগানবাড়ির ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী কোনো কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। শনিবার জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

আবদুল্লাহ আল মাহি শহরতলীর বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। সে ময়মনসিংহ জেলার সদর উপজেলার রহমতপুর বাজার এলাকার মো. হারুণ অর রশিদের ছেলে। হারুণ অর রশিদ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেডের হেড অফিসে চাকুরির সুবাদে পরিবার পরিজন নিয়ে বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সদর হাসপাতালে আসা মাহির একাধিক বন্ধু জানায়, শুক্রবার সন্ধ্যায় মাহি তার নিজ রুমের দরজার ছিটকিনি লাগিয়ে অবস্থান করছিলো। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধব এসে অনেক ডাকাডাকি করার পরও তার সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙ্গে ভিতরে  প্রবেশ করেন। এ সময় মাহিকে তারা ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব আল হোসাইন জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্থ হয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২