এখন ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা -ঃ- বগুড়ায় পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা বিভাগ(ডিবি)। শুক্রবার রাতে সদর ও শাজাহানপুর থানা এলাকায় চলা অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রামের বানিয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী(২৫) এবং বগুড়া শহরের বাদুরতলা এলাকার মৃত বাবলু আকন্দের ছেলে সাজেল মাহমুদ(৩০)। শনিবার দুপুরে বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার জোব্বার হোটেলের সামনে ৫০০ পিস ইয়াবাসহ সাজেলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একইদিন রাত পৌণে ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার এর মাঝখানের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পনের কেজি গাঁজাসহ ফরহাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশিত হয়েছে: ১২:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২